এক দুই বানান । এক থেকে একশ বানান
নিচে সারিবদ্ধভাবে ১ থেকে ১০০ পর্যন্ত বানান অথবা এক দুই বানান সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমরা চেষ্টা করেছি বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত পাঠ্যপুস্তক থেকে নির্ভুল বানান আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখানে সম্পূর্ণ নির্ভুল বানান আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তবে আপনি যদি সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বইয়ের পাতা থেকে শিখতে চান তার জন্য নিচে সেই ব্যবস্থা করার রয়েছে।
| ১ = এক | ৫১ = একান্ন |
|---|---|
| ২ = দুই | ৫২ = বাহান্ন |
| ৩ = তিন | ৫৩ = তিপ্পান্ন |
| ৪ = চার | ৫৪ = চুয়ান্ন |
| ৫ = পাঁচ | ৫৫ = পঞ্চান্ন |
| ৬ = ছয় | ৫৬ = ছাপ্পান্ন |
| ৭ = সাত | ৫৭ = সাতান্ন |
| ৮ = আট | ৫৮ = আটান্ন |
| ৯ = নয় | ৫৯ = ঊনষাট |
| ১০ = দশ | ৬ ০ = ষাট |
| ১১ = এগারো | ৬১ = একষট্টি |
| ১২ = বারো | ৬২ = বাষট্টি |
| ১৩ = তেরো | ৬৩ = তেষট্টি |
| ১৪ = চৌদ্দ | ৬৪ = চৌষট্টি |
| ১৫ = পনেরো | ৬৫ = পঁয়ষট্টি |
| ১৬ = ষোলো | ৬৬ = ছেষট্টি |
| ১৭ = সতেরো | ৬৭ = সাতষট্টি |
| ১৮ = আঠারো | ৬৮ = আটষট্টি |
| ১৯ = ঊনিশ | ৬৯ = ঊনসত্তর |
| ২০ = বিশ | ৭০ = সত্তর |
| ২১ = একুশ | ৭১ = একাত্তর |
| ২২ = বাইশ | ৭২ = বাহাত্তর |
| ২৩ = তেইশ | ৭৩ = তিহাত্তর |
| ২৪ = চব্বিশ | ৭৪ = চুয়াত্তর |
| ২৫ = পঁচিশ | ৭৫ = পঁচাত্তর |
| ২৬ = ছাব্বিশ | ৭৬ = ছিয়াত্তর |
| ২৭ = সাতাশ | ৭৭ = সাতাত্তর |
| ২৮ = আটাশ | ৭৮ = আটাত্তর |
| ২৯ = ঊনত্রিশ | ৭৯ = ঊনআশি |
| ৩০ = ত্রিশ | ৮০ = আশি |
| ৩১ = একত্রিশ | ৮১ = একাশি |
| ৩২ = বত্রিশ | ৮২ = বিরাশি |
| ৩৩ = তেত্রিশ | ৮৩ = তিরাশি |
| ৩৪ = চৌত্রিশ | ৮৪ = চুরাশি |
| ৩৫ = পঁয়ত্রিশ | ৮৫ = পঁচাশি |
| ৩৬ = ছত্রিশ | ৮৬ = ছিয়াশি |
| ৩৭ = সাঁইত্রিশ | ৮৭ = সাতাশি |
| ৩৮ = আটত্রিশ | ৮৮ = আটাশি |
| ৩৯ = ঊনচল্লিশ | ৮৯ = ঊননব্বই |
| ৪০ = চল্লিশ | ৯০ = নব্বই |
| ৪১ = একচল্লিশ | ৯১ = একানব্বই |
| ৪২ = বিয়াল্লিশ | ৯২ = বিরানব্বই |
| ৪৩ = তেতাল্লিশ | ৯৩ = তিরানব্বই |
| ৪৪ = চুয়াল্লিশ | ৯৪ = চুরানব্বই |
| ৪৫= পঁয়তাল্লিশ | ৯৫= পঁচানব্বই |
| ৪৬ = ছেচল্লিশ | ৯৬ = ছিয়ানব্বই |
| ৪৭ = সাতচল্লিশ | ৯৭ = সাতানব্বই |
| ৪৮ = আটচল্লিশ | ৯৮ = আটানব্বই |
| ৪৯ = ঊনপঞ্চাশ | ৯৯ = নিরানব্বই |
| ৫০ = পঞ্চাশ | ১০০ = একশত |
এক থেকে একশ বানান
১ থেকে ১০০ পর্যন্ত বানান শুদ্ধভাবে জানার জন্য আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পিডিএফ বই সংগ্রহ করেছে যার নিচে দেওয়া হল। আশা করছি যারা নির্ভুল এবং সঠিক বানানটি জানতে চাচ্ছেন তাদের জন্য এক থেকে ১০০ পর্যন্ত বানানের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বইয়ের পাতাগুলো উপকারে আসবে। নিচে পিডিএফ আকৃতিতে এক থেকে ১০০ পর্যন্ত বানান তুলে ধরা হলো এগুলো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা এখান থেকেই পড়ে নিতে পারেন।
যারা এক দুই বানান সম্পর্কে পোস্ট খুঁজছেন তাদের জন্য আমাদের এই পোস্ট। এখানে সুন্দর করে বাংলা সংখ্যার বানান সহ উল্লেখ করা হয়েছে। সাধারণত আমরা ধারাপাত অথবা এক দুই বানান কিংবা সংখ্যার বানানগুলো প্রাথমিক শ্রেণীতেই পড়ে থাকি। কিন্তু চর্চা না থাকার কারণে অনেক সময় সেগুলো ভুলে যাই। কিছু কিছু ক্ষেত্রে কিছু জটিল বানানোর রয়েছে যেগুলো অনেক বেশি ভুল হয়। তাই চিন্তার কোন কারণ নেই আপনাদের সামনে সুন্দরভাবে এক দুই বানান উপস্থাপন করেছি।
মনে থাকা বা না থাকার পাশাপাশি বাংলা একাডেমী কর্তৃক বিভিন্ন সময় নতুন নতুন বানানের উদ্ভাবন হয় যার ফলে সেগুলো সম্পর্কে চর্চা না থাকার কারণে ও আমরা অনেক সময় ভুল করে বসি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রাথমিক পাঠ্যপুস্তকে এক দুই বানান যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অবশ্যই বাংলা একাডেমী কর্তৃক প্রণীত বানান রীতি অনুসরণ করে এক দুই বানান উল্লেখ করেছেন অথবা পাঠ্যপুস্তকে লিপিবধ্য করেছে।
এখানে আজকের পোস্টে এক দুই বানান আমরা আমাদের পোস্টে উল্লেখ্য করার পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বই থেকে পিডিএফ আকৃতিতে এক দুই বানান আপনাদের সামনে উপস্থাপন করেছি। ওপরে হয়তো আপনারা দেখতে পেরেছেন যে প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর বইয়ের পাতাগুলো আমরা আলাদা করে এনে এখানে আপনাদের সুবিধার্থে আলাদা করে সংযুক্ত করে দিয়েছি।
আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়িক কাজে চালান কিংবা বিল কাগজে কথায় বানান করে টাকার পরিমাণ লিখতে হয়। সেক্ষেত্রে যদি আমরা এক দুই বানানগুলো সঠিকভাবে না লিখতে পারি তাহলে সেখানে অনেক বড় ধরনের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এক দুই বানান অথবা ধারাপাত বানান অথবা বাংলা সংখ্যার বানান সম্পর্কে সঠিক ধারণা থাকা আমাদের প্রত্যেকের জন্যই খুবই জরুরী।
এছাড়া ছোট্ট সোনামণিদের এক দুই বানান সঠিকভাবে পড়ানোর জন্য অবশ্যই এগুলো আপনারও জেনে রাখা প্রয়োজন। আশা করব ছোট্ট সোনা মনিরা এখান থেকে অনেক বেশি উপকৃত হবে যদি আপনি তাকে সেগুলো সংগ্রহ করে দেন ।
আশা করছি এক দুই বানান সম্পর্কে যারা একটা পূর্ণাঙ্গ পোস্ট খুঁজছিলেন তারা এটা থেকে সেই সমাধান পাবেন। এছাড়া এটাও আশা রাখব যারা ব্লগে আর্টিকেল লিখেন তারা আমাদের এই পোস্টটি কপি করবেন না তাহলে অবশ্যই আপনাদের বিরুদ্ধে একশন নিতে বাধ্য হব। কেননা একটি পোস্ট অথবা আর্টিকেল হুবহু কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
